
বেসিসের পরিচালক ও প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট বিদেশী কোম্পানি হিসেবে প্রতিযোগিতা করতে নয়, বরং ইন্ডাস্ট্রি ও দেশীয় কোম্পানিগুলোকেই সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় এবারের সফটএক্সপোয় প্লাটিনাম স্পন্সর হিসেবে আমরা যুক্ত হয়েছি।
বেসিস সফটএক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
