
অগ্রসর রিপোর্ট: দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৫ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১-১৫ এপ্রিল ২০২৫) রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে প্রায় ২১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৯৯৬ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৩ হাজার ২৫৭ কোটি মার্কিন ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ।

✍️ মন্তব্য লিখুন