
এর আগে বৃহস্পতিবার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সেনেগালের রাজধানী ডাকারের গাম্বিয়া দূতাবাসে।
এদিকে, দুই যুগ ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ইয়াহিয়া জামেহ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে হেরে যান। কিন্তু তিনি নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে অস্বীকৃতিকে দেশটির পার্লামেন্ট অনুমোদন করেছে। সূত্র: বিবিসি বাংলা।
