
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, এবারের সম্মেলন অন্য যে কোনো সময়ের সম্মেলন থেকে ভিন্ন ধরনের হবে। এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে সেই নেতৃত্বই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের এবারই প্রথম ফরিদপুরের জেলার কাউন্সিলর করা হয়েছে। এর মধ্য দিয়ে ফরিদপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে আরো বেশি প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
