তাকে ডেটিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তার স্পষ্ট জবাব, ‘আমি ডেট করছি কি না সেটা মিডিয়া ভালো বলতে পারবে’৷ তিনি আপাতত সিঙ্গল, সে কথাও জানিয়ে দিলেন একফাঁকে৷ বলিউডের মতো হলিউডেও নিজের জায়গা ইতিমধ্যেই করে নিয়েছেন প্রিয়াঙ্কা৷ ‘কোয়ান্টিকো’ রাতারাতি তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে বহুগুণ৷ বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন পিগি চোপস৷ তাই নিজের সম্পর্কের ব্যাপারেও কোনও ধোঁয়াশা রাখতে চান না৷ তাই তো জানিয়ে দিলেন, এখনও পর্যন্ত কারোর সঙ্গেই ডেটিংয়ে জাননি তিনি৷

