অগ্রসর রিপোর্ট: ঝিনাইগাতী উপজেলার ধানশাইল পূর্ব চাপাজোড়া এলাকা থেকে ৬৬ বোতল ভারতীয় মদ সহ মো. রাসেল মিয়া ও আব্দুল কাদির নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঝিনাইগাতী ধানহাটির মো.খায়রুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া এবং গান্ধিগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল কাদির (৩২)। র্যাব জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৪,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাজোড়া এলাকায় ধানশাইল টু ঝিনাইগাতীগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন সময়ে একটি অটোরিক্সাকে সন্দেহ হলে থামার সংকেত দিলে অটোরিক্সটি চেকপোস্টের সামনে থামে। এ সময় উক্ত অটোরিক্সার পিছনে তল্লাশী করে ৬৬ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।পরে মো. রাসেল মিয়া ও অটো চালক আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য ৬৬ হাজার টাকা।পরে গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দায়েরের পর ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব আরো জানায়,মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিরোনাম:
এ জাতীয় আরো খবর
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ ভয়াবহ চিত্র তুলে ধরলেন প্রেস…
অগ্রসর রিপোর্ট: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খুলেছেন... বিস্তারিত
চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন…
অগ্রসর রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে... বিস্তারিত
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক…
অগ্রসর রিপোর্ট: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ... বিস্তারিত
আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না:…
অগ্রসর রিপোর্ট : জুলাই-আগস্ট গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক... বিস্তারিত
সিরাজগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টকে ১ লাখ…
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সিগারেটের সিবিসি কার্টন প্যাকেট বাধ্যতামূলক স্বাস্থ্য... বিস্তারিত
গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা
অগ্রসর রিপোর্ট: প্রত্যাশার রাষ্ট্র গড়ে তোলার জন্য গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার... বিস্তারিত
নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: আজারবাইজানের অনাবাসিক…
অগ্রসর রিপোর্ট: আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

