কিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। গত বছর সখ্যের গুঞ্জন উঠলেও মাস দু-এক আগে এ জুটির সম্পর্কের অবনতির খবরও প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে। প্রকাশিত খবরে বলা হয়, জ্যাকুলিনের ওপর নাকি বেশ বিরক্তই হয়েছেন সালমান খান। এদিকে, সম্প্রতি সাবেক প্রেমিকা সংগীতা বিজলানিকে নিয়ে ‘বাহুবলী’ ছবি দেখতে যান সালমান। ছবি দেখা শেষে সালমানের গাড়িতে চেপে তাঁর বাড়িতেও যান সংগীতা। তবে কি সাবেক প্রেমিকার সঙ্গে আবারও সখ্য গড়ে তুলছেন সালমান!
