
অগ্রসর রিপোর্ট : টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। ৩১তম ওভারের প্রথম বলে ওয়াগনারের বলে চার মেরে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। হাফ সেঞ্চুরি পূরণ করতে ৭৯টি বল মোকাবিলা করেন মুমিনুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৬৩ ও সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত আছেন।
