
এই ম্যাচে কিছুই করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল ও ক্রিস গেইল। ইনিংসের প্রথম বলেই ফিরেন তামিম। তার বিদায়ের পর দ্রুত ফিরেন আনামুল হক বিজয়ও। তখন সবাই মনে করেছিলো ম্যাচের হাল ধরবেন ক্রিস গেইল । কিন্তু তাকেও বিদায় করেন আফিফ। মালিকের ৬৭ রান ছাড়া ,দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে জহুরুল ইসলামের ব্যাট থেকে। তাহলে ম্যাচের অবস্থা কি হবে সহজেই বুঝা যায়।
রাজশাহীর হয়ে ২১ রানে ৫ উইকেট নেন আফিফ হোসেন। আর ১১ রানে ২টি উইকেট নেন উইলিয়ামস।
