
নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিভিশন সিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবির প্রথম ট্রেইলারে প্রিয়াঙ্কার উপস্থিতি ছিল মাত্র এক সেকেন্ডের। কিন্তু দ্বিতীয় ট্রেইলারেই তিনি বাজিমাত করেন। বেশ বোঝা যায় দাপুটে ভিলেন হিসেবে সকলের নজর কাড়তে প্রস্তুত তিনি। নতুন এই ট্রেইলারে সে প্রমাণই দিল বলে মনে করছেন বিনোদন মহলের একটা বড় অংশ।
