অগ্রসর রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার হযরত শাহজালাল বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন।
অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকায় তাঁর পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’।
বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন।
দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর ২টার দিকে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আগমন করেন।
শিরোনাম:
আজ,
মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৪২
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

