অগ্রসর রিপোর্ট : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নতুন শুল্কারোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তা সামাল দেওয়া কঠিন হবে না। তিনি বলেন, ‘সরকার শুল্কের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নতুন শুল্কের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়বে, তা সামাল দেওয়া কঠিন হবে না। আমরা আশাবাদী এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে।’ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা একথা বলেন।এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। গত ২ এপ্রিল ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থ উপদেষ্টা বলেন, রমজান ও ঈদের সময় পণ্যের দাম স্থিতিশীল ছিল, যা জনসাধারণকে স্বস্তি দিয়েছে।তিনি আরো বলেন, ‘এবার মানুষের ঈদ ভালো কেটেছে। মার্চ মাসে দেশে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।’
শিরোনাম:
আজ,
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:২৭
এ জাতীয় আরো খবর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ…
অগ্রসর রিপোর্ট: দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে... বিস্তারিত
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে…
অগ্রসর রিপোর্ট: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে... বিস্তারিত
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
অগ্রসর রিপোর্ট: নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়... বিস্তারিত
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

