
অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬ দশমিক ৯ শতাংশ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবিও) এ সময়ে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশ জিডিপির পূর্বাভাস দিয়েছিল। সবার পূর্বাভাস ভুল প্রমাণ করে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন এখন ৭ দশমিক ১১ শতাংশ।
প্রসঙ্গত, চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। গত অর্থবছর এই লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ।
