অগ্রসর রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, কিরগিজ রাজধানী বিশকেকে শুক্রবার রাতে বাংলাদেশী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।আজ এখানে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ছাত্রদের উপর হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশী ছাত্রের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”তিনি বলেন, তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য শিগগিরই বিশকেক যেতে বলা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”এতে বলা হয়, উজবেকিস্তান দূতাবাস বর্তমানে কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি সেদেশের সরকারি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত কোনো গুরুতর আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।ইতোমধ্যেই দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগ নম্বর শেয়ার করা হয়েছে যাতে করে এই বিষয়ে যেকোনো সমস্যায় বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা যায়।দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় বজায় রাখছে।পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা ঘনিষ্ঠ ও ক্রমাগতভাবে বিষয়টির পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি।”
শিরোনাম:
আজ,
বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৩২
এ জাতীয় আরো খবর
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন…
অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে... বিস্তারিত
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
অগ্রসর রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশেই... বিস্তারিত
বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর…
অগ্রসর রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি,... বিস্তারিত
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন…
অগ্রসর রিপোর্ট: অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

