
এরআগে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর সাধারণ মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।
