
বৈঠকে তিন বাহিনী প্রধানগণ তাদের নিজ নিজ বাহিনীর কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে বলেন, সশস্ত্র বাহিনী ফোর্সেস গোল-২০৩০ এর অধীনে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালায়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর এ দিনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়।
