বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রমে উপজেলা যাচাই-বাছাই কমিটি মোট ১৬৯ জন মুক্তিযোদ্ধার আবেদন না মঞ্জুর করেছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবেদনে পাওয়া গেছে সর্বমোট ৩১০ আবেদনকারীর মধ্যে কমিটি ১১৮ জনের নাম সুপারিশ করেছে।
অনলাইনে ৭৪ জন আবেদনকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ৫৯ জনের আবেদন না মঞ্জুর করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের নোটিশ বোর্ডে এ তালিকা ঝুলিয়ে দেয়া হয়েছে।
