অগ্রসর রিপোর্ট : ক্যারিয়ারের শুরুতেই বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। প্রথম দু’টেস্টেই ৫ বা ততোধিক উইকেট শিকার করে চতুর্থ স্পিনার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকারের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ৬ উইকেট নিলেন তিনি। ফলে বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম দু’টেস্টে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন মিরাজ। এর আগে এ তালিকায় নাম উঠেছে অস্ট্রেলিয়ার ডান-হাতি লেগ স্পিনার অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিমমেট, ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার নিক কুক ও ভারতের ডান-হাতি লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি। গ্রিমমেটের প্রথম ২ টেস্টের ৪ ইনিংসে ৫, ৬, ৫ ও ২ উইকেট নেন। আর কুক নিজের প্রথম দু’টেস্টের ৪ ইনিংসে উইকেট নেন যথাক্রমে- ৫, ৩, ৫ ও ৪। প্রথম ২ টেস্টের ৪ ইনিংনে হিরওয়ানির উইকেট শিকার ছিলো যথাক্রমে ৮, ৮, ২ ও ৬।