
আমাল নাকি সন্তান চাইছিলেন। আর তার সেই আবদারে সায় (নাকি সাধ্য) ছিল না ক্লুনির। সে কারণেই নাকি ৩০ কোটি ডলারের সমঝোতায় বিচ্ছেদ ঘটতে চলেছিল এই হেভিওয়েট জুটির। কিন্তু নতুন প্রকাশিত খবরে বলা হয় বিচ্ছেদ নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবেন এই জুটি।
পেশাদার রেসলার ও মডেল স্টেসি কেইবলারের সঙ্গে ২০১৩ সালে প্রেমের ইতি টানেন ক্লুনি। একই বছরের অক্টোবরে লন্ডনে অামাল ও ক্লুনিকে প্রথম একসঙ্গে দেখা যায়।
