অগ্রসর রিপোর্ট : পবিত্র হজ সামনে রেখে বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ হিসেবে এসব দেশের ওপর ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। খবর জিও নিউজের।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ওমরাহ ভিসাধারীরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্র জানায়, সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনঃপ্রবেশ ও অবস্থানে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসায় প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ করেন। আবার কেউ কেউ অবৈধভাবে থেকে যান। অনুমতি না নিয়ে হজ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিরোনাম:
আজ,
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০৪
- মূলপাতা
- /
- আন্তর্জাতিক
- /
- বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা
এ জাতীয় আরো খবর
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে হান্টা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে…
অগ্রসর রিপোর্ট: প্রাণঘাতী হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত একটি ক্রুজ জাহাজ স্পেনের... বিস্তারিত
‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন…
অগ্রসর রিপোর্ট: যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবরোধ করে রাখবে বলে... বিস্তারিত
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬
অগ্রসর রিপোর্ট: রাশিয়া রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা... বিস্তারিত
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে :…
অগ্রসর রিপোর্ট: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ‘বেআইনি হামলার’... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

