
এলিসে ব্লগে লিখেছেন, আমি টিউমারের নাম দিয়েছি ‘ডোনাল্ড’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। কারণ ওর মতোই সাইজে বড়, কুৎসিত, শরীরে অপ্রয়োজনীয় অংশ। শুধু মানুষের ক্ষতি করে।
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে একটি অনলাইন ওয়েবসাইটে এলিসে স্ট্যাপেলটন লেখেন, আমার এই দুঃসহ জার্নিটাকে ব্লগের মাধ্যমে জানাতে চাই। তবে অনেক মজা করে। অনেকই হয়তো বিশ্বাস করতে পারেন না, এত কষ্টের মধ্যে কী ভাবে মজা করি। এটাই আমার সাহস বাড়ায়।
