অন্যদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার বর্তমানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছাড়াও আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক বুধবার:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক বুধবার। সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

