চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ড নিয়ে আইজিপি বলেন, যথাযোগ্য প্রমাণ ছাড়া সাবেক হলেও একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা সমীচীন হবে না। তবে প্রমাণ পেলে এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম, শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

