
নারায়ণগঞ্জে যে এলাকায় ভোট হচ্ছে সেটি মোট তিনটি উপজেলা রয়েছে। এই এলাকাটি মোট দুইটি সংসদীয় আসনে বিভক্ত। এর মধ্যে একটিতে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান। তার নির্বাচনী এলাকা বন্দর ও নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলিয়ে।
বন্দর ও সদর মিলিয়ে গঠিত সংসদীয় আসনে ২০০৮ এবং ২০১৩ সালে নির্বাচিত হন জাতীয় পার্টির নেতা নাসিম ওসমান। বছর দুয়েক আগে তিনি মারা যাওয়ার পর ওই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন তারই ছোট ভাই সেলিম ওসমান।
