
দগ্ধ শ্রমিকদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) হারুন অর রশিদ বলেন, ‘এখানে ১৩ নারীকে দগ্ধ অবস্থায় নিয়ে আসে। তাদের মধ্যে ৪/৫ জনের ৯০ শতাংশ এবং বাকিদের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।’
প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওসি বলেন, বেলা ৪টার দিকে কারখানার একটি টিনশেড ভবনে আগুন লেগে পাশের দুই শেডে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
