অগ্রসর রিপোর্ট: আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত পবিত্র শবে বরাত। এ রাত সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য সৌভাগ্যের রাত, পুণ্যময় রাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। বিশ্বের সব মুসলিম পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় এ রাতে ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। মুসলিমরা এই দিনটি রোজা রাখেন এবং রাতটি নামাজের মধ্যে কাটান।

✍️ মন্তব্য লিখুন