অগ্রসর রিপোর্ট: জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্তে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। বুধবার রাতে আহত আরো কয়েকজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা সেখানে আরো ৩জনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সাগর দেব তপু জানান, সাজেকে সড়ক দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে আনা হলে সেখানে ৪জনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন আরো ৬জনের মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।গতকাল বুধবার বিকেলের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৬জন শ্রমিক এবং হাসপাতালে আনার পথে আরো ৩জন শ্রমিকসহ মোট ৯জন নিহত এবং আরো ৬জন শ্রমিক আহত হয়। নিহত শ্রমিকরা সকলেই সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
শিরোনাম:
আজ,
মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:১১
এ জাতীয় আরো খবর
শ্রম পরিদর্শক পদে ভূতাপেক্ষ মানোন্নয়নের চেষ্টা! পিএসসির সুপারিশ…
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন... বিস্তারিত
পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অগ্রসর রিপোর্ট: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ... বিস্তারিত
সিরাজগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টকে ১ লাখ…
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সিগারেটের সিবিসি কার্টন প্যাকেট বাধ্যতামূলক স্বাস্থ্য... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

