অগ্রসর রিপোর্ট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতির শপথ গ্রহণ করেছেন।আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে শপথ পাঠ করান।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, শপথ পাঠকারী তিন বিচারপতির পরিবারের সদস্যবৃন্দ, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।গতকাল বুধবার রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক ১) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ৩) বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।
শিরোনাম:
আজ,
মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:০৩
এ জাতীয় আরো খবর
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন…
অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে... বিস্তারিত
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
অগ্রসর রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশেই... বিস্তারিত
বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর…
অগ্রসর রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি,... বিস্তারিত
অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কাল স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন…
অগ্রসর রিপোর্ট: অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

