অগ্রসর রিপোর্ট : চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশে নির্মানাধীন একটি টানেল ভেঙ্গে চার জনের প্রাণহানি ঘটেছে এবং আরো দুই ব্যক্তি এখনো পর্যন্ত আটকা পরে আছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়ার।
নগরীর জনসংযোগ কর্তৃপক্ষ জানায়, জিনচেং নগরীর এক মহাসড়কে সোমবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কাজে নিয়োজিত থাকা ছয় ব্যক্তি আটকা পরে।
তাদের একজনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাতে তার মৃত্যু হয়। উদ্ধারকারিরা তিনটি মৃতদেহ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার করেছে।
শিরোনাম:
আজ,
শুক্রবার , ৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৩৫
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

