ইউক্রেনের ওপর দিয়ে ওড়ার সময় মালয়েশিয়ান এয়ারলাইনসের যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল – তা একটি রাশিয়ায় তৈরি ক্ষেপনাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছিল বলে নিশ্চিত করেছে এ সংক্রান্ত প্রথম সরকারি তদন্ত রিপোর্ট। ডাচ সেফটি বোর্ডের প্রধান টিবে জুস্ট্রা এ রিপোর্ট উপস্থাপন করেন।যুদ্ধবিক্ষুব্ধ পূর্ব ইউক্রেনের ওপর দিয়ে ওড়ার সময় একটি সোভিয়েত বিইউকে মিসাইলের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়।
সরকারি এই তদন্ত রিপোর্টে অবশ্য কারা ওই ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট কাউকে দোষারোপ করা হয়নি। তবে বলা হয়, যাহীবাহী বিমানের জন্য ওই সংঘাতপূর্ণ এলাকাটির আকাশসীমা বন্ধ করে দেয়া উচিত ছিল – যা ইউক্রেন করেনি।
রিপোর্টে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি আঘাত করার সঙ্গে সঙ্গেই সম্ভবত বিমানের আরোহীরা সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন, তাই তারা হয়তো কোন যন্ত্রণা অনুভব করার আগেই মারা গেছেন।
