অগ্রসর রিপোর্ট : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে এক ট্রাক দুর্ঘটনায় মধ্য আমেরিকার ২৫ অভিবাসন প্রত্যাশী নিহত ও ২৯ জন আহত হয়েছে। ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
সরকার এটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি ট্রাকে করে মধ্য আমেরিকার এসব অভিবাসন প্রত্যাশীকে নিয়ে যাওয়ার সময় গুয়েতমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্যে দুর্ঘটনাটি ঘটে।
শিরোনাম:
আজ,
বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:০২
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

