
এব্যপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঢাকা-বরিশাল গামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পান্তাপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি ডান দিকের একটি গভীর ডোবার মধ্যে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ৩০/৩৫ জনকে জীবিত উদ্ধার করে। এদিকে ডুবুরি দল না থাকায় উদ্ধার অভিযান সকালে একটু ব্যাহত হয়েছে। তবে, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এছাড়া ওসি আরো জানিয়েছেন বাসটিতে শিশুসহ ৮জন যাত্রী নিখোঁজ রয়েছে।
