এর আগে প্রধান নির্বাচন কমিশনার অপর কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, বি. জে. শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার এ সময় উপস্থিত ছিলেন।

