
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাৎ হবে।
গত ৯ সেপ্টেম্বর থেকে সরকারি ছুটি ও অবকাশকালীন ছুটিতে রয়েছে সুপ্রিমকোর্ট, যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ রয়েছে।
এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ২৭ অক্টোবর সুপ্রিমকোর্টের সব বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে সব বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির এ অভিভাষণ অনুষ্ঠান হবে।
