
এ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প। এ প্রকল্পে ব্যয় হবে ২৫০ কোটি টাকা। প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ২ লাখ ১৭ হাজারের বেশি নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা গড়ে তোলা হবে। অন্য গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ৯৯০ কোটি টাকার বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প।
