অগ্রসর রিপোর্ট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতির শপথ গ্রহণ করেছেন।আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে শপথ পাঠ করান।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, শপথ পাঠকারী তিন বিচারপতির পরিবারের সদস্যবৃন্দ, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।গতকাল বুধবার রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক ১) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ৩) বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।
শিরোনাম:
আজ,
শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:০১
এ জাতীয় আরো খবর
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত:…
অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল... বিস্তারিত
রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ…
অগ্রসর রিপোর্ট: রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন... বিস্তারিত
কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের…
অগ্রসর রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি... বিস্তারিত
মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা…
অগ্রসর রিপোর্ট: দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার... বিস্তারিত
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

