অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪-২৩ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করছে। মাল্টি ট্রান্স ফিন্যান্সিং ফ্যাসিলিটির (এমএফএফ) আওতায় এ কর্মসূচির জন্য এডিবি তিন কিস্তিতে ৩৫ কোটি ডলার ঋণ দেবে। এডিবি স্বাক্ষরিত এ ঋণ চুক্তির আওতায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক কর্মসূচির জন্য দ্বিতীয় কিস্তি হিসেবে ১০ কোটি ডলার সহজ শর্তের ঋণ দেবে। সহজ শর্তের এ ঋণ পরিশোধের সময়সীমা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছর। সুদের হার ২ শতাংশ। প্রথম কিস্তি ২০১৫-১৮, দ্বিতীয় কিস্তি ২০১৭-২১ এবং অবশিষ্ট কিস্তি ২০২৩ সাল নাগাদ দেয়া হবে।

