
আদালত সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুল হক মামলাটি মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, মামলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে মোসলেম উদ্দিনের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
