তিনি আরও বলেন, আজ আমরা উন্নয়ন মেলা করছি। এর লক্ষ্য আমরা উন্নয়নের পথে সফলভাবে এগিয়ে চলেছি। এর আগে আমরা যতোটা পঞ্চবার্ষিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি তাতে সফল হয়েছি। এরপর নতুন করে পঞ্চবার্ষিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দেশের উন্নয়ন যেন স্থায়ী হয় এবং এর সুফল যেন দেশের মানুষ পায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

