
উল্লেখ্য, আজ রবিবার সকালে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে অাজ রবিবার সকালে উড়োজাহাজটিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং নয়জন ক্রু রয়েছেন।
