

তিনি আরও বলেন, ‘৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু সব নির্দেশনা দিয়েছেন। জাতীয় সঙ্গীত, পতাকা কি হবে সেই নির্দেশনাও বঙ্গবন্ধু দিয়ে যান। স্বাধীনতার সকল প্রস্তুতি বঙ্গবন্ধ সম্পন্ন করেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু প্রতিটি কথা সময়ে বলতেন, অসময়ে নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ অনেক কিছু পায়। অন্যরা হত্যা, ক্যুর মধ্য দিয়ে ক্ষমতা দখল করে দুর্নীতি, লুটপাট করে।
