
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপেদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। এবারই প্রথম দলের কাউন্সিলর হয়েছেন ৪৫ বছর বয়সী জয়। রংপুর থেকে তাকে কাউন্সিলর করা হয়েছে। গতকাল কাউন্সিলের প্রথম দিনে জয় সম্পর্কে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজন শেষ ভরসা। তিনিই নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।
