
অগ্রসর রিপোর্ট : অমর একুশে গ্রন্থমেলা- ২০১৭ উদযাপন উপলক্ষে আজ সোমবার বিকেল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান গ্রন্থমেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
