অগ্রসর রিপোর্ট : ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, বৈঠকে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়।
তিনি বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের মধ্যে নৌপথের কানেকটিভি বাড়িয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আজ,
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:১৫
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

