
অন্যদিকে, প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মায়ের অসুস্থতার কারণে মোহাম্মদ ইরফান দেশে ফিরে যাবার পর উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ সরফরাজও একই কারণে সিরিজে খেলছেন না। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন মোহাম্মদ রিজওয়ান।
ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক আজহার আলি খেলবেন কিনা তা জানতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।
