
অগ্রসর রিপোর্ট : কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সুমন আহমদ (২৬) নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে। শনিবার রাতে কাতারের আলকুর-সিমসিমা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক এ তথ্য নিশ্চিত করেন।
